মুসলিম শরীফ - হাদীস নং ৬,৬৬১
তিনি বলেন, যখন সন্ধা হতো তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِ هَذِهِ اللَّيْلَةِ وَخَيْرِ مَا فِيهَا وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ وَسُوءِ الْكِبَرِ وَفِتْنَةِ الدُّنْيَا وَعَذَابِ الْقَبْرِ “আমরা সন্ধ্যায় উপনীত হয়েছি এবং রাজ্য অল্লোহর জন্য সন্ধ্যয় পৌছেছে। যাবতীয় প্রশংসা আল্লাহরই। আল্লাহ ব্যাতীত কোন ইলাহ নেই। তিনি একক (সত্তা) তার শরীক নেই। হে আল্লাহ! আমি তোমার কাছে কল্যাণ চাই এই রাতের ও তার মধ্যে যা কিছু আছে তার (কল্যাণ) এবং আমি তোমার কাছে আশ্রয় চাই এই রাতের ও তার মধ্যে যা কিছু আছে তার অনিষ্ট থেকে। হে আল্লাহ্! আমি তোমার কাছে আশ্রয় চাই অলসতা, বার্ধক্য, অহংকারের অনিষ্ট, দুনিয়ার ফিতনা ও কবর আযাব থেকে।” হাসান ইবনু উবায়দুল্লাহ (রহঃ) বলেছেন, যুবায়দ (রহঃ) আবদুল্লাহ (রাঃ) সুত্রে মারফূ সনদে অধিক বলেছেন। তিনি বলেন, لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ “আল্লাহ ব্যতীত ইলাহ নেই। তিনি একক (সত্তা), তার কোন শরীক নেই। রাজত্ব তাঁরই, প্রশংসা তাঁরই এবং তিনই সকল কিছু উপর সর্বশক্তিমান।”