মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৭০৫
তিনি বলেন, আমি হারিস ইবনু সুওয়ায়দকে একথা বলতে শুনেছি যে, আবদুল্লাহ (রাঃ) আমার নিকট দুটি হাদীস বর্ণনা করেছেন। একটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং অপরটি তার নিজের পক্ষ থেকে (নিজের সম্পর্কে)। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তার মুমিন বান্দার তাওবার কারণে অধিকতর আনন্দিত হন। জারীরের হাদীসের অনুরূপ।