Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,৭০৬

প্রায় ২ মিনিট · ১৯২ শব্দ

তিনি বলেন, একদা নুমান ইবনু বাশীর (রাঃ) খুতবা (ভাষণ) দিতে গিয়ে বললেন, আল্লাহ তার বান্দার তাওবার কারণে ঐ ব্যক্তি থেকেও অধিকতর খুশী হল, যে তার (প্রয়োজনীয়) পাথেয় ও (পানির) মশক একটি উটের উপর তুলে দিয়ে চলতে থাকে এবং অবশেষে এক মরু প্রান্তরে উপস্থিত হয়। তখন তার দুপুরের বিশ্রামের সময় হয়ে যায়। তখন সে নেমে বৃক্ষের নীচে দিবা নিদ্রা যায়। সে ঘোর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং তার উটটি চলে যায়। সে জাগ্রত হয়ে ঐ টিলায় দৌড়ে গেল, কিন্তু কিছুই দেখতে পেলনা। এরপর সে (দ্বিতীয়) টিলায় দৌড়ে গেল কিন্তু সেখানেও সে কিছু দেখতে পেল না। তারপর সে তৃতীয় এক টিলায় দৌড়ে যায়, কিন্তু ওখানেও সে কিছু দেখতে পেল না। অবশেষে সে যেখানে ঘুমিয়ে ছিল সেখানে এসে বসে থাকে। এ সময় হঠাৎ হাঁটতে হাঁটতে উটটি তার নিকট চলে আসে। অমনি সে তার হাতে এর লাগাম চেপে ধরে। আল্লাহ তার মুমিন বান্দার তাওবার কারণে যথাবস্থায় তার উট ফিরে পাওয়ার সময়ের (আনন্দের) চেয়েও অধিক আনন্দিত হন। বর্ণনাকারী সিমাক (রহঃ) বলেন, শা’বী (রহঃ) বলেছেন, নুমান এ হাদীসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মারফু’ রূপে বর্ণনা করেছেন। তবে আমি নুমান (রাঃ) কে হাদীসটি মারফু’ভাবে বর্ণনা করতে শুনিনি।

ছবি বানান