Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,৭০৭

প্রায় ১ মিনিট · ১৪৩ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সে ব্যক্তির আনন্দ তোমরা কি বল, মরু বিয়াবানে যার উট চলে যায় এবং এর লাগাম মাটিতে হেঁচড়িয়ে চলতে থাকে, অথচ সেখানে কোন খাদ্য পানীয় নেই সে উটের উপর রয়েছে সে ব্যক্তির পানাহারের সামগ্রী। তখন সে তা তালাশ করে ক্লান্ত হয়ে যায়। আর এ সময় উক্ত সাওয়ারী কোন বৃক্ষের নীচ দিয়ে যাওয়ার সময় যদি এর লাগাম উক্ত বৃক্ষের কান্ডের সাথে আটকে যায়, আর অটিকানী অবস্থায় যদি সে সেটি পেয়ে যায়, তাহলে এ ব্যক্তি কি পরিমাণ আনন্দিত হবে? (রাবী বলেন) সাহাবীগণ বললেন, ইয়া রাসুলাল্লাহ! সে খুবই আনন্দিত হবে। তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ স্বীয় বান্দার তাওবার কারণে সাওয়ারী পাওয়ার কারণে উক্ত-ব্যক্তির চেয়েও আল্লাহ অধিকতর আনন্দিত হন। জাফর (রহঃ) عبد الله بن اياد عن اياد এর স্থলে إِيَادٍ عَنْ أَبِيهِ বর্ণনা করেছেন।

ছবি বানান