মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৭২৪
ইবনু নুমায়র (রহঃ) ... সালমান (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আকাশ ও পৃথিবীর সৃষ্টির দিন আল্লাহ তাআলা একশ’ রহমত সৃষ্টি করেছেন। প্রত্যেকটি রহমত আকাশ ও পৃথিবীর দূরত্বের সমপরিমাণ। এ একশ’ রহমত হতে একভাগ রহমত পৃথিবীর জন্য নির্ধারণ করেছেন। এর কারণেই মা সন্তানের প্রতি দয়া করে এবং বন্য পশু ও পাখীরা পরস্পরে অনুগ্রহ প্রদর্শন করে। অবশেষে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা এ রহমত দ্বারা তা (রহমত) পূর্ণ করবেন।