মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৭২৫
তিনি বলেন (একদা) কয়েকজন কয়েদী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নিয়ে আসা হল। কয়েদীদের মধ্যে থেকে একজন মহিলা কেবলই খোজাখুঁজি করছিল। যে সে বন্দীদের মাঝে কোন শিশুকে পাওয়া মাত্র তাকে কোলে নিয়ে পেটের সাথে জড়িয়ে ধরে তাকে দুগ্ধ পান করাতো। এ দেখে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জিজ্ঞাসা করলেন, এ স্ত্রীলোকটি কি তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে রাজি হবে? আমরা বললাম, না। আল্লাহর কসম! সে কখনো তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারবে না। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সন্তানের প্রতি এ স্ত্রীলোকটি থেকেও আল্লাহ তার বান্দাদের প্রতি অধিক দয়ালু।