মুসলিম শরীফ - হাদীস নং ৬,৭৫৯
তিনি বলেন, এক ব্যক্তি ইবনু উমার (রাঃ) কে জিজ্ঞাসা করলেন, নাজওয়া (আল্লাহ ও বান্দার গোপন পরামর্শ) সম্পর্কে আপনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিরূপ শুনেছেন? তিনি বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, কিয়ামত দিবসে মুমিনদের তাদের রবের নিকটবর্তী করা হবে। তারপর আল্লাহ তা’আলা তার উপর পর্দা ঢেলে দিবেন। এবং তার গুনাহ সম্পর্কে তার থেকে স্বীকারোক্তি গ্রহণ করবেন। তিনি জিজ্ঞাসা করবেন, তুমি (তোমার গুনাহ) স্বীকার কর কি? সে বলবে, আয় রব! আমি স্বীকার করছি। তারপর তিনি বলবেন, তোমার এ গুনাহ দুনিয়ায় আমি গোপন রেখেছিলাম। আজ তোমার এ গুনাহ গুলিকে আমি ক্ষমা করে দিলাম। তারপর তার নেকীর আমলনামা তার নিকট দেওয়া হবে। আর কাফির ও মুনাফিকদেরকে উপস্থিত সমস্ত মানুষের সামনে ডেকে ঘোষণা দেওয়া হবে, এরাই তারা যারা আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করেছে।