Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,৭৭৭

প্রায় ২ মিনিট · ২৫৪ শব্দ

তিনি বলেন, একদা মারওয়ান তার দারোয়ান রাফিকে বললেন, তুমি ইবনু আব্বাস (রাঃ) এর নিকট যাও এবং বল, কেউ নিজে যা করেছে তাতে আনন্দিত হওয়া এবং যা করেনি তাতে প্রশংসিত হতে চেয়ে আমাদের কেউ যদি শাস্তি পায় তবে আমরা সকলেই শাস্তি পাব। ইবনু আব্বাস (রাঃ) বললেন, এ আয়াতের সাথে তোমাদের কি সম্পর্ক? এ আয়াত তো আহলে কিতাব সম্পর্কে অবতীর্ণ হয়েছে। তারপর ইবনু আব্বাস (রাঃ) এ আয়াত পাঠ করলেন 'স্মরণ কর, যাদের কিতাব দেওয়া হয়েছিল আল্লাহ তাদের থেকে প্রতিশ্রুতি নিয়ে ছিলেন, তোমরা মানুষের নিকট স্পষ্টভাব প্রকাশ করবে এবং তা গোপন করবে না।' এরপর ইবনু আব্বাস (রাঃ) পাঠ করলেন, তিনি যা দিয়েছেন তাকে যারা অগ্রাহ্য করে ও তুচ্চ মূল্যে বিক্রয় করে; সুতরাং তারা যা ক্রয় করে তা কত নিকৃষ্ট। অতঃপর ইবনু আব্বাস (রাঃ) পাঠ করলেন, ’যারা নিজেরা যা করেছে তাতে আনন্দ প্রকাশ করে এবং যা নিজেরা করে নাই তার জন্য প্রশংসিত হতে ভালবাসে, তারা শাস্তি হতে মুক্তি পাবে, এরূপ আপনি কখনো মনে করবেন না। তাদের জন্য মর্মন্তুদ শাস্তি রয়েছে। অতঃপর ইবনু আব্বাস (রাঃ) বলেন, কিতাবীদেরকে কোন বিষয়ে জিজ্ঞাসা করার পর তারা তা গোপন করে এবং পরিবর্তে তারা তাঁকে অন্য কথা বলে দিল। এরপর তারা এমন ভান করে বের হল যে, জিজ্ঞাসিত বিষয়ের যথাযথ উত্তর তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রদান করেছেন এ কারণে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রশংসা কামনা করল এবং জিজ্ঞাসিত বিষয়টি গোপন করার মাধ্যমে তারা যে কাজ আঞ্জাম দিয়েছে এতে খুবই আনন্দিত হল। (এদের সম্পর্কেই আল্লাহ তাআলা মর্মন্তুদ শাস্তির কথা ঘোষণা দিয়েছেন।

ছবি বানান