মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৭৭৮
তিনি বলেন, আমি আম্মার (রাঃ) কে জিজ্ঞেস করলাম, আলী (রাঃ) এর বিষয়টিতে আপনারা যে পন্থা অবলম্বন করলেন, একি আপনাদের (নিজস্ব) রায় না এ সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কোন নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব সাধারণকে যে কথা বলেননি, এমন কোন কথা তিনি আমাকে বলে যাননি। তবে হুযায়ফা (রাঃ) আমাকে বলেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার সাহাবাদের মধ্যে বারজন মুনাফিক লোক আছে। এদের আটজন জান্নাতে প্রবেশ করতে পারবে না; যতক্ষন না সূচের ছিদ্রপথে উট প্রবেশ করে। ’দুবায়লা’ (আগুনের পলিতা) আট ব্যক্তির জন্য যথেষ্ট হবে। আসওয়াদ (রহঃ) বলেন, অবশিষ্ট চার ব্যক্তি সমন্ধে শু’বা কি বলেছেন, আমার তা মনে নেই।