মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৭৯০
উসমান ইবনু আবূ শায়বা ও ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... মানসুর (রহঃ) থেকে উক্ত সুত্রে বলেছেন যে, জনৈক ইয়াহুদী আলিম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসল ...... পরবর্তী অংশ ফুযায়েলের হাদীসের অনুরূপ। 'এগুলো দোলা দিয়ে' কথাটির উল্লেখ করেননি। এতে এও রয়েছে যে, তার কথায় আশ্চার্যাম্বিত হয়ে তার সমর্থনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি এমনভাবে হাসতে দেখেছি যে, তাঁর মাড়ির দাঁত প্রকাশ পায়। এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামوَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ তারা আল্লাহকে যথোচিত অনুধাবন করেনি' ...... আয়াত পাঠ করেন।