মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৭৯১
কিতাবী সম্প্রদায়ের এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললো, হে আবূল কাসিম! আল্লাহ তাআলা আকাশমণ্ডলী এক আঙ্গূলে, ভূমণ্ডল এক আঙ্গুলে, বৃক্ষরাজি ও এক আঙ্গুলে এবং সমস্ত সৃষ্টি এক আঙ্গুলে তুলে ধরবেন। তারপর তিনি বলবেন, আমিই বাদশাহ, আমিই অধিপতি। বর্ণনাকারী বলেন, তখন আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এমনভাবে হাসতে দেখি যে, তাঁর মাড়ির দাঁতগুলো প্রকাশ পায়। এরপর বললেন, وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ “তারা আল্লাহর যথোচিত অনুধাবন করেনি।”