Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,৭৯২

প্রায় ১ মিনিট · ৭৮ শব্দ

আবূ বকর ইবনু আবূ শায়বা, আবূ কুরায়ব ইসহাক ইবনু ইবরাহীম, আলী ইবনু খাশরাম ও উসমান ইবনু আবূ শায়বা (রহঃ) ... আ’মাশ (রহঃ) এর সূত্রে উক্ত সনদে বর্ণনা করেছেন। তবে তাদের সকলের বর্ণনায়ই রয়েছে যে, বৃক্ষরাজি এক আঙ্গুলে এবং সমস্ত ভূমি এক আঙ্গূলে। তবে জারীরের হাদীসে “সমস্ত সৃষ্টি এক আঙ্গুলে” কথাটি নেই। অবশ্য তাঁর হাদীসে 'পর্বতমালা এক আঙ্গুলে' কথাটি রয়েছে। জারীর (রাঃ) এর হাদীসে রয়েছে যে, তার কথায় আশ্চর্যান্বিত হয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমর্থনে পাঠ করেন।

ছবি বানান