মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৭৯৪
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামতের দিন আল্লাহ তায়ালা আকাশমণ্ডলী গুটিয়ে নিবেন। অতঃপর তিনি আকাশমণ্ডলীকে ডান হস্তে ধরে বলবেন, আমিই বাদশাহ। কোথায় প্রতাপশালী লোকেরা, কোথায় অহংকারীরা? এরপর তিনি বাম হস্তে সমস্ত জমিন গুটিয়ে নিবেন এবং বলবেন, আমিই বাদশাহ। কোথায় প্রতাপশালী লোকেরা, কোথায় অহংকারীরা?