মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৭৯৫
আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) এর দিকে লক্ষ্য করেছেন, কিভাবে তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা বর্ণনা করছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তায়ালা আকাশ মণ্ডলী ও সমস্ত সৃষ্টি তাঁর দুই হাতে তুলে ধরবেন এবং বলবেন, আমিই আল্লাহ। এসময় তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁর আঙ্গুলগুলো বন্ধ করে ও খুলে দেখালেন। (তারপর বলবেন) আমিই বাদশাহ। আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) বলেন, এমনকি তখন আমি দেখতে পাচ্ছিলাম যে, মিম্বরের নিন্মন থেকে (উপর পর্যন্ত)। তখন আমি ভাবছিলাম, হয়তো মিম্বরটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে পড়ে যাবে।