মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৮০৭
তিনি বলেন, একদা আবূ জাহল বলল, “হে আল্লাহ! এ যদি তোমার পক্ষ হতে সত্য হয়, তবে আমাদের উপর আকাশ থেকে প্রস্তর বর্ষণ কর কিংবা আমাদের মর্মস্তুদ শাস্তি দাও।” তখন নাযিল হলঃ “আল্লাহ এমন নন যে, হে নবী! আপনি তাদের মধ্যে থাকা অবস্থায় তিনি তাদের শাস্তি দিবেন এবং আল্লাহ এমনও নন যে, তারা ক্ষমা প্রার্থনা করবে অথচ তিনি তাদের শাস্তি দিবেন। এবং তাদের কি বা আছে যে, আল্লাহ তাদের শাস্তি-দিবেন না, অথচ তারা লোকদের মাসজিদুল হারাম থেকে বাধা প্রদান করে ......?” আয়াতের শেষ পর্যন্ত।