মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৯৭৯
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এমন সম্প্রদায় এ গৃহ তথা কাবার দায়িত্ব গ্রহণ করবে, যাদের প্রতিরোধ শক্তি থাকবে না, থাকবে না তাদের উল্লেখযোগ্য সৈন্য সংখ্যা এবং থাকবে না তাদের আসবাব সামগ্রী। তাদের বিরুদ্ধে একটি সৈন্যদল প্রেরণ করা হবে। তারা উদ্ভিদশূন্য এক ময়দানে আসতেই তাদেরকে ভূমিতে ধ্বসিয়ে দেয়া হবে। বর্ণনাকারী ইউসুফ (রহঃ) বলেন, এ সময় সিরিয়াবাসীরা মক্কাবাসীদের সাথে লড়াই করার জন্য আসছিল। আবদুল্লাহ ইবনু সাফওয়ান (রহঃ) বলেন, আল্লাহর কসম! তারা এ সৈন্যবাহিনী নয়। বর্ননাকারী যায়িদ (রহঃ) উম্মুল মুমিনীন থেকে ইউসুফ ইবনু মাহাকের হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। তবে আবদুল্লাহ ইবনু সাফওয়ান (রহঃ) যে বাহিনীর কথা উল্লেখ করেছেন তিনি সে বাহিনীর কথা উল্লেখ করেননি।