Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,৯৮০

প্রায় ১ মিনিট · ১৩২ শব্দ

তিনি বলেন, একদা রাতে ঘুমন্ত অবস্থায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত পা নাড়ালেন। আমি বললাম, হে আল্লাহর রাসুল! (আজ রাতে) ঘুমন্ত অবস্থায় আপনি এমন আচরণ করেছেন, যা পূর্বে আপনি কখনো করেননি। তিনি বললেনঃ আশ্চর্য ব্যাপার এই যে, কুরায়শ বংশীয় এক ব্যক্তি বায়তুল্লাহ শরীফে আশ্রয় গ্রহণ করবে। তার কারণে আমার উম্মাতের একদল লোক বায়তুল্লাহর উপর আক্রমণের ইচ্ছা করবে। তারা রওয়ানা হয়ে উদ্ভিদশূন্য ময়দানে আসতেই তাদেরকে সহ ভূমি ধ্বসিয়ে দেয়া হরে। আমরা বললাম, হে আল্লাহর রাসুল! বিভিন্ন রকমের মানুষই তো রাস্তা দিয়ে চলে। জবাবে তিনি বললেনঃ হ্যাঁ, তাদের মধ্যে কেউ তো সেচ্ছায় আগমণকারী, কেউ অপারগ, আবার কেউ পথিক মূসাফির। তারা সকলে এক সাথেই ধ্বংস হয়ে যাবে। তবে বিভিন্ন ক্ষেত্র থেকে তাদের উত্থান হবে। আল্লাহ তা’আলা তাদেরকে তাদের নিয়্যাতের ভিত্তিতে উত্থিত করবেন।

ছবি বানান