Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৭,০০৩

প্রায় ১ মিনিট · ১১৩ শব্দ

তিনি বলেন, একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করলেন। অতঃপর মিম্বরে আরোহণ করে খুতবা দিলেন। অবশেষে যুহরের সালাতের সময় হল। তিনি মিম্বর হতে অবতরণ করে সালাত আদায় করলেন। এরপর আবার মিম্বরে আরোহণ করতঃ তিনি খুতবা দিলেন। এবার আসরের সালাতের সময় হল। তিনি মিম্বর থেকে অবতরণ করে সালাত আদায় করে পূনরায় মিম্বরে আরোহণ করলেন এবং আমাদেরকে লক্ষ্য করে খুৎবা দিতে দিতে সূর্য অস্তমিত হল। এ খুতবায় তিনি আমাদেরকে যা হয়েছে এবং যা হবে ইত্যাকার বিষয়ে সংবাদ দিলেন। অতঃপর তিনি বলেন, যে ব্যক্তি এ কথাগুলো সর্বাধিক স্মরণ রেখেছেন আমাদের মাঝে এ বিষয়ে তিনি সর্বাধিক জ্ঞাত।

ছবি বানান