Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৭,০১২

প্রায় ১ মিনিট · ১২৭ শব্দ

তিনি বলেন, আমি উবায় ইবনু কা’ব (রাঃ) এর থেকে দাঁড়ানো অবস্থায় ছিলাম। এমতাবস্থায় তিনি বললেন, বিভিন্ন প্রক্রিয়া গ্রহণ করতে মানুষ পার্থিব সম্পদ উপার্জনের কাজে সর্বদা নিয়োজিত থাকবে। আমি বললাম, হ্যাঁ, ঠিকই। তখন তিনি বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, অচিরেই ফোরাত তার মধ্যস্থিত স্বর্ণের পাহাড় বের করে দিবে। তা শুনামাত্রই লোকজন সেদিকে চলতে আরম্ভ করবে। সেখানকার লোকেরা বলবে, আমরা যদি লোকদেরকে ছেড়ে দেই তবে তারা সবই নিয়ে চলে যাবে। এ নিয়ে তারা পরস্পর যুদ্ধেজড়িয়ে পড়বে এবং এতে একশতের মধ্যে নিরানব্বই জন লোকই নিহত হবে। বর্ণনাকারী আবূ কামিল (রহঃ) তার হাদীসে উল্লেখ করেছেন যে, আমি এবং উবায় ইবনু কাব (রাঃ) হাসসানের কিল্লার ছায়ায় দাঁড়ানো ছিলাম।

ছবি বানান