মু
মুসলিম শরীফ - হাদীস নং ৭,০১৩
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এক সময় ইরাক তার রৌপ্য মুদ্রা এবং কাফীয দিতে অস্বীকার করবে। সিরিয়াও তার মুদ এবং স্বর্ণমুদ্রা প্রদান করতে অস্বীকার করবে। অনুরূপভাবে মিসরও তাদের ইরদাব এবং স্বর্ণ প্রদান করতে অস্বীকার প্রকাশ করবে। অবশেষে তোমরা পূর্বাবস্থায় ফিরে যাবে, তোমরা পূর্ববস্থায় ফিরে যাবে, তোমরা পূর্ববস্থায় ফিরে যাবে। আবূ হুরায়রার রক্ত-গোশত এ সম্পর্কে সাক্ষ্য দিচ্ছে।