মু
মুসলিম শরীফ - হাদীস নং ৭,০১৫
তিনি আমর ইবনুল আস (রাঃ) এর নিকট বলেছেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, খ্রীষ্টানদের সংখ্যা যখন সর্বাধিক হবে তখন কিয়ামত কায়িম হবে। এ কথা শুনে আমর ইবনুল আস (রাঃ) তাকে বললেন, কি বলছ, ভেবে-চিন্তে বল। তিনি বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনেছি আমি তাই বলছি। অতঃপর আমর ইবনুল আস (রাঃ) বললেন, তুমি যদি বল, তবে সত্যই বলছ। কেননা খ্রীষ্টানদের মাঝে চারটি বৈশিষ্ট্য আছে। ফিতনার সময় তারা সর্বাধিক ধৈর্যের পরিচয় দিয়ে থাকে এবং মুসীবতের পর তড়িৎ তাদের মধ্যে চেতনা ফিরে আসে। পলায়নের পর অতি দ্রুত তারা হামলা করে এবং মিসকীন, ইয়াতীম ও দুর্বলের জন্য তারা সর্বাধিক কল্যাণকামী। তাদের পঞ্চম সুন্দর গুনটি হল এই যে, তারা রাজন্যবর্গের যুলুম প্রতিহত করতে অধিক তৎপর।