মু
মুসলিম শরীফ - হাদীস নং ৭,০১৬
তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, রোমীয়দের সংখ্যা যখন সর্বাধিক হবে তখন কিয়ামত কায়িম হবে। এ সংবাদ আমর ইবনুল আস (রাঃ) এর নিকট পৌছার পর তিনি বললেন, এ কেমন হাদীস, যা সমন্ধে লোকেরা বলছে যে, এ নাকি তুমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করছো? মুসতাওরিদ (রাঃ) তাকে বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনেছি আমি তাই বলছি। এ কথা শুনে আমর (রাঃ) বললেন, তুমি যদি বলে থাক তা ঠিকই আছে। কেননা তারা ফিতনার সময় সর্বাধিক ধৈর্যশীল হবে এবং মুসীবতের পর সবার পুর্বেতাদের হুশ ফিরে আসবে। সর্বোপরি তারা হলো মিসকীন এবং দুর্বল মানুষের জন্য অধিক শুভাকাংখী।