Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৭,০২০

প্রায় ২ মিনিট · ১৯৯ শব্দ

তিনি বলেন, এক যুদ্ধে আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম। তখন পশ্চিম দিক হতেএক দল লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসল। তাদের গায়ে ছিল পশমের কাপড়। তারা এক টিলার নিকট এসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাক্ষাৎ করলো। এসময় তারা ছিল দণ্ডায়মান এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উপবিষ্ট। আমার মন তখন আমাকে বলল, তুমি যাও এবং তাদের ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাঝে গিয়ে দাঁড়াও, যেন তারা প্রতারণা করে তাকে হত্যা করতে না পারে। পুনঃরায় আবার আমার মনে আসল, সম্ভবত তিনি তাদের সাথে কোন গোপন আলাপ করছেন। তথাপি আমি গেলাম এবং তাদের ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যখানে দাঁড়িয়ে রইলাম। এ সময় আমি তার থেকে চারটি কথা মুখস্থ করলাম এবং তিনি এ কথাগুলো আমার হাত দ্বারাই গণনা করালেন। তিনি বললেন, তোমরা জাযিরাতুল আরবে যুদ্ধ করবে, আল্লাহ তা বিজীত করে দিবেন। অতঃপর পারস্যবাসীদের সাথে যুদ্ধ করবে, আল্লাহ তাও বিজীত করে দিবেন। এরপর রোমানদের সাথে যুদ্ধ করবে, আল্লাহ তাআলা এতেও তোমাদের বিজয়ী করে দিবেন। অবশেষে তোমরা দাজ্জালের সাথে যুদ্ধ করবে, এখানেও আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয়ী করবেন। বর্ণনাকারী নাফি (রহঃ) বলেন, হে জাবির! আমাদের বিশ্বাস রোম বিজয়ের পূর্ব দাজ্জালের আবির্ভাব হচ্ছে না।

ছবি বানান