মু
মুসলিম শরীফ - হাদীস নং ৭,০২১
তিনি বলেন, একদা আমরা আলোচনা করছিলাম। এমতাবস্থায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসলেন এবং জিজ্ঞেস করলেন, তোমরা কি নিয়ে আলোচনা করছো? তাঁরা বললেন- আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি। তখন তিনি বললেনঃ কিয়ামত কায়িম হবে না যতক্ষন না তোমরা দশটি বিশেষ নিদর্শন দেখবে। অতঃপর তিনি ধুম্র, দাজ্জাল, দাব্বা, পশ্চিম দিগন্ত হতে সূর্য উদিত হওয়া, মারইয়াম তনয় ঈসা (আলাইহিস সালাম) এর অবতরণ, ইয়াজুজ মা-জুজ এবং তিনবার ভূমি ধ্বসে যাওয়া তথা পূর্ব প্রান্তে একটি ভূমি ধ্বস, পশ্চিম প্রান্তে একটি ভূমি ধ্বস, এবং আরব উপদ্বীপে একটি ভূমি ধ্বসের কথা উল্লেখ করলেন। এ নিদর্শনসমূহের পর এক আগুন প্রকাশিত হবে, ইয়ামান থেকে এবং মানুষকে তাড়িয়ে হাশরের ময়দানে দিকে নিয়ে যাবে।