মুসলিম শরীফ - হাদীস নং ৭০৭
এক ব্যাক্তি উমার (রাঃ) এর কাছে এসে বলল, আমি অপবিত্র হয়েছি, কিন্তু পানি পাইনি (তখন কি করব?)। তিনি বললেন, তুমি সালাত (নামায/নামাজ) আদায় করোনা। তখন আম্মার (রাঃ) বললেন, “আমিরুল মুমিনীন! আপনার কি স্মরণ নেই যে, আমিও আপনি কোন এক অভিযানে অংশ গ্রহণ করেছিলাম। অতঃপর আমরা উভয়েই অপবিত্র হয়ে পড়লাম। আর ফোটাও পানি পেলাম না। তখন আপনি সালাত আদায় করলেন না, কিন্তু আমি মাটিতে গড়াগড়ি দিলাম এবং সালাত আদায় করলাম। অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এ ঘটনা জানালে (তিনি) বললেন, তোমার জন্য এটাই যথেষ্ট ছিল যে, তোমার উভয় হাত মাটিতে মারতে তারপর তা ঝেড়ে ফেলে তা দিয়ে তোমার মূখমশুল ও উভয় হাতের কবজি মাসহ(মাসেহ) করতে” উমার (রাঃ) বললেন, আম্মার! আল্লাহকে ভয় কর। তিনি (আম্মার) বললেন, আপনি চাইলে আমি এটা আর বর্ননা করব না”। হাকাম বলেন, আব্দুর রহমান ইবনু আবযার পূত্র তাঁর পিতা আবদুর রহমান থেকে আমার কাছে যার্র-এর হাদীসের অনুরুপ বর্ণনা করেছেন। তিনি বলেন, অতঃপর উমার (রাঃ) বললেন, তোমার বর্ণনার দায়-দায়িত্ব তোমার উপরই অর্পণ করলাম।