মুসলিম শরীফ - হাদীস নং ৭০৮
এক ব্যাক্তি উমার (রাঃ) এর কাছে এসে বলল, আমি অপবিত্র হয়েছি এবং পানি পাইনি (তখন কি কবর?) এর পর রাবী পূর্বোক্ত হাদীসের অনুরুপ বর্ণনা করেছেন। তাতে অতিরিক্ত আছে যে, আম্মার (রাঃ) বললেন, হে আমীরুল মুমিনীন! আল্লাহ তায়ালা আমার ওপর আপনার যে হক রেখেছেন (অর্থাৎ আপনাকে খলীফা বানিয়েছেন) তার প্রতি লক্ষ্য রেখে বলছিঃ আপনি চাইলে আমি আর কারো কাছে এটা বর্ণনা করব না। মুসলিম বলেন, নায়স ইবনু সা’দ এর সুত্রে ইবনু আব্বাস (রাঃ) এর আযাদকৃত দাস উমায়র থেকে বর্ণিত। তিনি ইবনু আব্বাস (রাঃ) কে বলতে শুনেছেন যে, আমি এবং উম্মুল মুমিনীন মায়মুনা (রাঃ) এর আযাদকৃত দাস আবদুর রহমান ইবনু ইয়াসার একবার আবূল জাহম ইবনুল হারিস ইবনু সিম্মা-আনসারীর কাছে গেলাম। তখন আবূল জাহম (রহঃ) বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বার বি’র-ই-জামাল (মদিনার নিকটবর্তি একটি স্থান) এর দিক থেকে আসছিলেন। অতঃপর পথিমধ্যে এক ব্যাক্তি তার সাথে সাক্ষাৎ করে সালাম দিল কিন্তু তিনি তার উত্তর দিলেন না বরং একটি দেয়ালের কাছে গিয়ে তাঁর মুখমন্ডল এবং উভয় হাত মাসহ(মাসেহ) করলেন। তারপর সালামের জবাব দিলেন।