Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৭,০৯২

প্রায় ১ মিনিট · ৯১ শব্দ

তিনি বলেন, একদা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীসহ ইবনু সায়্যাদের পাশ দিয়ে গেলেন। এদের মধ্যে উমর ইবনুল খাত্তাব (রাঃ)ও ছিলেন। এ সময় সে বনী মাগালার কিল্লার নিকট এক দল বালকের সাথে খেলাধূলা করছিল। তখন সে বালক ছিল। বর্ণনাকারী এ হাদীসটি ইউনূস এবং সালিহ (রহঃ) এর হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। তবে আবদ ইবনু হুমায়দ (রহঃ) ইবনু উমার (রাঃ) এর হাদীস তথা উবায় ইবনু কা’বের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাগানের দিকে যাওয়ার হাদীসটি উল্লেখ করেননি।

ছবি বানান