Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৭,০৯৩

প্রায় ১ মিনিট · ১০০ শব্দ

তিনি বলেন, মদীনার কোন রাস্তায় ইবনু উমর (রাঃ) ইবনু সায়্যাদের সাক্ষাৎ পান। তিনি তাকে এমন কিছু কথা বলেন, যার ফলে সে রাগে ফুলতে থাকে। সে এমন ফুলল যে, সমগ্র গলি যেন পূর্ণ হয়ে গেল। অতঃপর ইবনু উমর (রাঃ) হাফসা (রাঃ) এর নিকট গেলেন। তাঁর কাছে এ ঘটনার সংবাদ পৌঁছে গেল। তিনি বললেন, আল্লাহ তোমার প্রতি রহম করুন।ইবনু সায়্যাদের কাছে তোমার এমন কি প্রয়োজন ছিল? তুমি কেন তাকে খোঁচা দিতে গেলে? তুমি কি জানেন না যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন ব্যাপারে ক্রুদ্ধ হওয়ার কারণেই দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে।

ছবি বানান