মু
মুসলিম শরীফ - হাদীস নং ৭,২৭৬
তিনি বলেন, একদা আমি ইবনু আব্বাস (রাঃ) এর নিকট বললাম, সূরা তাওবা ...। তিনি বললেন, না বরং এ হচ্ছে অপদস্থকারী সূরা। এ সূরাতে কেবল مِنْهُمْ مِنْهُمْ বলা হয়েছে। একদল, একদল ... (বলে রহস্য ফাঁস করা হয়েছে) ফলে লোকেরা মনে করতে লাগল যে, এ সূরায় আমাদের কেউ আলোচনা ছাড়া বাকী থাকবে না। অতঃপর আমি বললাম, সূরা আনফাল। তিনি বললেন, এ তো হচ্ছে সূরা বদর। এরপর আমি সূরা হাশরের কথা উল্লেখ করলাম। তিনি বললেন, এতো বনূ নযীর সম্প্রদায় সম্পর্কে অবতীর্ণ হয়েছে।