Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৭,২৭৭

প্রায় ১ মিনিট · ৯৫ শব্দ

তিনি বলেন, একদা উমার (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিম্বরে বসে খুৎবা প্রদান করলেন। প্রথমে আল্লাহর প্রশংসা এবং গুনকীর্তন করে বললেন, আম্মা বাদঃ (অতঃপর) মদ হারাম হওয়ার বিধান যেদিন নাযিল হওয়ার নাযিল হয়েছে। তা পাঁচটি জিনিস হতে বানানো হয়, গম, যব, খেজুর, আঙ্গুর এবং মধু হতে। আর যা মানুষের বিবেক-বুদ্ধিকে লুপ্ত করে দেয়, তাই মদ। হে লোক সকল! আমার কামনা। তিনটি বিষয় যদি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট দাদা, কালালা (পিতা-মাতাহীন নিঃসন্তান ব্যক্তি) এবং সুদের কতিপয় অধ্যায় সম্পর্কে বলে যেতেন।

ছবি বানান