Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৮২২

প্রায় ১ মিনিট · ১১৩ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মায়মুনা (রাঃ) এর গৃহে অসুস্থ হয়ে পড়েন! অতঃপর তাঁর সকল সহধর্মিনীর নিকট আয়িশা (রাঃ) এর গৃহে পরিচর্যা লাভের আকাংখা প্রকাশ করেন। তারা সকলেই অমুমতি প্রকাশ করলেন। একদিন তিনি মসজিদে যাওয়ার জন্য বের হলেন। তার একখানা হাত ফযল ইবনু আব্বাস (রাঃ) এর কাঁধের উপর এবং অপর হাত খানা অন্য এক ব্যাক্তির কাঁধের উপর ছিল। দুর্বলতার জন্য মাটিতে পা হেঁচড়িয়ে হেঁচড়িয়ে চলছিলেন। উবায়দুল্লাহ (রহঃ) বলেন, আমি এই হাদীসটি ইবনু আব্বাস (রহঃ) কে শোনালে তিনি বললেন, আয়িশা (রাঃ) অন্য যে ব্যাক্তির নাম উচ্চারণ করেননি, তাঁর নাম কি তুমি জানো? তিনি ছিলেন আলী (রাঃ)।

ছবি বানান