Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৮২৩

প্রায় ১ মিনিট · ১১১ শব্দ

আব্দুল মালিক ইবনু শুআয়ব ইবনুল লায়স (রহঃ) … রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পত্নী আয়িশা (রাঃ) বলেন, যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীড়িত হয়ে পড়লেন এবং ক্রমেই পীড়া বৃদ্ধি পেয়ে চলল, তখন তিনি আমার ঘরে পরিচর্যা লাভের জন্য তার স্ত্রীগণের নিকট অনুমতি চাইলেন। তারা সকলেই তাঁকে অনুমতি প্রদান করলেন। (ঐ সময়ে একদিন) তিনি দুই ব্যাক্তির সহায়তায় মাটিতে দুই পা হেঁচড়াতে হেঁচড়াতে বের হলেন। একজন আব্বাস ইবনু আবাদুল মুত্তালিব (রাঃ) এবং আরেকজন অন্য ব্যাক্তি। উবায়দুল্লাহ বলেন, আয়িশা (রাঃ) এর এই বর্ণনাটি আমি আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) কে অবহিত করলে তিনি বললেন, আয়িশা (রাঃ) যে ব্যাক্তির নাম উচ্চারন করেননি, তার নাম কি তুমি জানো? আমি বললাম, না। তিনি বললেন, তিনি আলী (রাঃ)।

ছবি বানান