Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৮২৮

প্রায় ১ মিনিট · ১১৯ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীড়িত অবস্থায় আবূ বকর (রাঃ) কে ইমামতি করার নির্দেশ দান করেন। সে মতে তিনি ইমামতি করতে থাকেন। রাবী উরওয়া (রহঃ) বলেন, একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিঞ্চিৎ সুস্থ বোধ করলে মসজিদে গমন করেন। তখন আবূ বকর (রাঃ) লোকদের ইমামতি করছিলেন। তাঁকে দেখতে পেয়ে আবূ বকর (রাঃ) পশ্চাতে সরে আসার প্রস্তুতি গ্রহণ করলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইশারায় তাঁর স্থানে থাকতে বললেন এবং নিজে তাঁর বরাবর পাশে বসে পড়লেন। অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইমামতিতে আবূ বকর (রাঃ) সালাত (নামায/নামাজ) আদায় করলেন এবং অন্যান্য মুসল্লীগণ আবূ বকরের ইমামতিতে সালাত (নামায/নামাজ) আদায় করলেন।

ছবি বানান