মু
মুসলিম শরীফ - হাদীস নং ৮২৭
মিনজাব ইবনুল হারিস আত-তামীমী (রহঃ) ও ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... আমাশ (রহঃ) থেকে উপরোক্তরূপ হাদীস বর্ণনা করেন। এদের বর্ণিত হাদীসে বলা হয়েছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু রোগে যখন আক্রান্ত হলেন। ইবনু মুসহিরের হাদীসে বলা হয়েছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে এসে তার [আবূ বকর (রাঃ) এর] পাশে বসিয়ে দেওয়া হল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের ইমামতি করছিলেন এবং আবূ বকর (রাঃ) তাদেরকে তাকবীর শোনাচ্ছিলেন। ঈসার হাদীসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে লোকদের সালাত (নামায/নামাজ) পড়াচ্ছিলেন এবং আবূ বকর (রাঃ) তাঁর পাশে থেকে লোকদেরকে শোনাচ্ছিলেন।