মু
মুসলিম শরীফ - হাদীস নং ৮৩১
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট তিন দিন যাবত বের হননি। (তিন দিনের পরের ঘটনা) এক সালাতে ইকামত দেয়া হল। আবূ বকর (রাঃ) সামনে অগ্রসর হবেন ইত্যবসরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা উত্তোলন করলেন। আমরা তাঁর চেহারা মুবারক অবলোকন করলাম তাকে এমন দেখা যাচ্ছিল যে, সেরূপ অপূর্ব দৃশ্য আগে আর আমরা ইতিপূর্বে কখনো দেখি নি। তিনি হাতের ইশারায় আবূ বকর (রাঃ) কে সামনে অগ্রসর হয়ে সালাত (নামায/নামাজ) আদায় করতে বললেন এবং পর্দা ফেলে দিলেন। এরপর আর তিনি ওফাত পর্যন্ত আর বের হতে পারেননি।