মু
মুসলিম শরীফ - হাদীস নং ৮৩২
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীড়িত হয়ে পড়লেন। ক্রমেই তার পীড়া বৃদ্ধি পেতে লাগল। তিনি বললেন, আবূ বকরকে নির্দেশ শুনিয়ে দাও, যেন সে লোকদের সালাতে ইমামতি করে। আয়িশা (রাঃ) বললেন, ইয়া রাসুলাল্লাহ! আবূ বকর হচ্ছেন নরম মানুষ। তিনি আপনার স্থানে দাঁড়িয়ে সালাত (নামায/নামাজ) পড়াতে পারবেন না। তবু তিনি বললেন, যাও, আবূ বকরকেই ইমামতি করতে বল। তোমরা হচ্ছো ইউসুফের সঙ্গিনীদের অনুরূপ। এরপর থেকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় আবূ বকর (রাঃ)-ই লোকদের সালাতে ইমামতি করেন।