Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৮৩৫

প্রায় ১ মিনিট · ৫২ শব্দ

মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ ইবনু বাযী (রহঃ) … সাহল ইবনু সা’দ আস-সাঈদী (রাঃ) থেকে পূর্বোক্ত হাদীসের ন্যায় বর্ণনা করেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনু আওফ গোত্রে একটি আপোস-মীমাংসার কাজে গমন করেন। সেখান হতে প্রত্যাবর্তন করে পিছনের কাতারসমুহ ভেদ করে সামনের কাতারে এসে দাঁড়ালেন এবং আবূ বকর (রাঃ) পাশ্চাৎ দিকে হটে আসলেন।

ছবি বানান