মু
মুসলিম শরীফ - হাদীস নং ৮৮৮
তিনি আল্লাহর বাণীঃلاَ تُحَرِّكْ بِهِ সম্পর্কে বলেন, জিবরীল (আলাইহিস সালাম) যখন ওহী নিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসতেন তখন তার জিব্বা ও ওষ্ঠ সঞ্চালন করতেন এতে তাঁর ভীষণ কষ্ট হতো এবং এ তার চেহার দেখে চিনা যেত। অতঃপর আল্লাহ তা’য়াআলা নাযিল করলেন,لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ অর্থাৎ তড়িঘড়ি তা আয়ত্ত করার নিমিত্তে ওষ্ঠ সঞ্চালন করবেন না, আপনার সীনায় আমিই তো সংরক্ষন করব। যেন পরে আপনি তা পাঠ করতে পারেন। আপনি মনোযোগ সহকারে শুনূন এবং চুপ থাকুন।إِنَّ عَلَيْنَا بَيَانَهُ আপনার যবানে পাঠ করানোর দায়িত্ব আমারই। রাবী বলেন এরপর জিবরীল (আলাইহিস সালাম) যখন আগমণ করতেন তখন তিনি মাথা নত করে করে থাকতেন এবং জিবরীল (আলাইহিস সালাম) নির্গমন করলে তিনি আল্লাহর অঙ্গীকার মুতাবিক হুবহু তা আবৃত্তি করতেন।