মুসলিম শরীফ - হাদীস নং ৮৮৯
তিনি আল্লাহর বাণীঃ لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ সম্পর্কে বলেন, কুরআন নাযিলের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তড়িঘড়ি তা আয়ত্ত করার নিমিত্ত ওষ্ঠ সঞ্চালন করতেন। এতে তাঁর অত্যধিক কষ্ট হতো। (রাবী বলেন) আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) আমাকে বলেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরূপ ওষ্ঠ সঞ্চালন করতেন আমি সেরুপ ওষ্ঠদ্বয় সঞ্চালন করব। সাঈদ বলেন, যেভাবে ইবনু আব্বাস (রাঃ) স্বীয় ওষ্ট নাড়াচ্ছিলেন, আমিও তদ্রূপ ওষ্ট নাড়াচ্ছি এরপর তার ওষ্ঠদ্বয় সঞ্চালন করলেন। এ সম্পর্কে আল্লাহ তা’আলা এই আয়াত নাযিল করলেনঃلاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ * إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ 'তাড়াতাড়ি মুখস্ত করার লক্ষে আপনি জিহ্বা নাড়াবেন না। আমরা আপনার সীনায় তা সংরক্ষণ করব। যেন পরে আপনি তা পাঠ করতে পারেন।' فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ 'আমি যখন তা পড়ি, আপনি আমার পাঠ অনুসরণ করুন' অর্থাৎ আপনি মনোযোগ সহকারে শুনুন এবং চুপ থাকুন। এরপর তা আপনার দ্বারা পাঠ করানোর দায়িত্ত আমারই। রাবী বলেন, এরপর জিবরীল (আলাইহিস সালাম) যখন ওহীসহ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আগমন করতেন, তখন তিনি তা নীরবে মনোযোগ সহকারে শ্রবণ করতেন এবং জিবরীল (আলাইহিস সালাম) নির্গমন করলে পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু তা আবৃতি করতেন।