Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৯২৫

প্রায় ১ মিনিট · ১১৫ শব্দ

তিনি বলেন, একদা মু’আয ইবনু জাবাল আল-আনসারী (রাঃ) তাঁর লোকজনদের নিয়ে ইশার সালাত (নামায/নামাজ) আদায় করবেন এবং তা খুবই দীর্ঘ করেন। আমাদের মধ্যে জনৈক ব্যাক্তি সরে গিয়ে একাকী সালাত (নামায/নামাজ) আদায় করল। মু’আযকে এ বিষয়ে অবগত করা হল। তখন বললেন, ঐ ব্যাক্তি মুনাফিক! এই খবর ঐ ব্যাক্তির নিকট পৌছল। সে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গেল এবং মু’আযের উক্তি সম্পর্কে তাঁকে অবহিত করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মু’আয (রাঃ) কে বললেন, হে মু’আয তুমি ফিতনা সৃষ্টি কারী হতে চাও? তুমি যখন সালাত (নামায/নামাজ)-এ ইমামতি করবে, তখনوَالشَّمْسِ وَضُحَاهَا وَسَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى . وَاقْرَأْ بِاسْمِ رَبِّكَ . وَاللَّيْلِ إِذَا يَغْشَى পাঠ করবে।

ছবি বানান