Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৯৪১

প্রায় ১ মিনিট · ৬৮ শব্দ

তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত (নামায/নামাজ) পর্যবেক্ষণ করেছি। অতএব, তাঁর কিয়াম (সালাতে দাঁড়ান), রুকু, রুকু হতে সোজা হয়ে দাঁড়ান, অতঃপর সিজদা এবং দুই সিজদার মধ্যবর্তী বসা অতঃপর (দ্বিতীয়) সিজদা এবং সালাম ও (মুসাল্লীদের দিকে) ফিরে বসার মধ্যবতী বৈঠক এই সবগুলোকে প্রায়ই সমান সমান পেয়েছি।

ছবি বানান