মুসলিম শরীফ - হাদীস নং ৯৭২
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় এ দু’আ পড়তেনঃ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ আয়িশা (রাঃ) বলেন, আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! আামি লক্ষ্য করছি যে, আপনি প্রায়سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ দু’আটি পাঠ করে থাকেন। তিনি বললেন, আল্লাহ রাব্বুল ইযযাত আমাকে সংবাদ প্রদান করেছেন যে, আমি আমার উস্মাতের মধ্যে অচিরেই একটি নিদর্শন দেখব। তাই যখন আমি তা দেখছি, অধিক মাত্রায়سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ পড়ছি। ঐ নিদর্শন সম্ভবত এই যে, إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় অর্থাৎ মক্কা বিজয়- وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا * فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দীনে প্রবেশ করতে দেখবে, তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসাসহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার ক্ষমা প্রার্থনা করো। তিনি তো তওবা কবুলকারী।