মু
মুসলিম শরীফ - হাদীস নং ৯৭৩
তিনি বলেন আমি আতাকে জিজ্ঞাসা করলাম, আপনি রুকু’তে কি বলেন? তিনি বললেন, আমি বলিঃسُبْحَانَكَ وَبِحَمْدِكَ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ কেননা, ইবনু মুলায়কা আয়িশা (রাঃ) হতে আমর নিকট বর্ণনা করেনঃ আয়িশা (রাঃ) বলেছেন, আমি এক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কাছে না পেয়ে মনে করলাম যে, সম্ভবত তিনি তাঁর অন্য কোন ন্ত্রীর নিকট গমন করেছেন। আমি গোপনে তালাশ করলাম এবং (না পেয়ে) ফিরে এলাম। দেখলাম, তিনি রুকু কিংবা (বর্ণনাকারীর সন্দেহ) সিজদায় আছেন এবং বলছেনঃسُبْحَانَكَ وَبِحَمْدِكَ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ আমি বললাম, আমার মা-বাপ আপনার জন্য উৎসর্গিত! আমি এক ধারণায় ছিলাম আর আপনি অন্য কাজে মগ্ন আছেন।