Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ১,০৭৭

প্রায় ১ মিনিট · ১০২ শব্দ

আবূ হুরায়রা (রাঃ) বর্ণনা করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে যখন سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ বলতেন তখন দোয়া করতেন। তারপর সিজদার পূর্বে তিনি দাঁড়িয়ে বলতেন, ইয়া আল্লাহ! ওলীদ ইবনু ওলীদ, সালামা ইবনু হিশাম, আইয়াশ ইবনু আবূ রাবীআ এবং অসহায় মুমিনদের নাজাত দাও। ইয়া আল্লাহ! মুদার গোত্রের উপর তোমার শাস্তি কঠিন কর। আর তাদের বছরগুলোকে তাদের জন্য ইউনুস (আলাইহিস সালাম) এর বছরগুলোর ন্যায় করে দাও। তারপর তিনি ’আল্লাহু আকবার’ বলে সিজদা করতেন। আর মুদার গোত্রের উপজাতীয়রা তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরোধী ছিল।

ছবি বানান