না
নাসাঈ শরীফ - হাদীস নং ১,০৭৮
তিনি বলেন, আমি তোমাদের জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাতকে নিকটবর্তী করে দিব। রাবী বলেন, আবূ হুরায়রা (রাঃ) কুনূত পাঠ করতেন জোহর, ইশা এবং ফজরের সালাতের শেষ রাকাআতে سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ বলার পর। তিনি মু’মিনদের জন্য দোয়া করতেন এবং কাফিরদের অভিসম্পাত করতেন।