না
নাসাঈ শরীফ - হাদীস নং ১,২৪০
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাতের তিন রাকাআত আদায় করে সালাম ফিরিয়ে ঘরে প্রবেশ করলেন তখন খিরবাক (রাঃ) নামক এক সাহাবী তার কাছে এসে বললেন, ইয়া রাসুলাল্লাহ! সালাত কি সংক্ষিপ্ত হয়েছে? তখন তিনি রাগান্বিত হয়ে চাদর সামলাতে সামলাতে বের হয়ে বললেন, এ কি সত্য বলছে? সাহাবীগণ বললেন, হ্যাঁ, তখন তিনি দাঁড়িয়ে সে রাকআত আদায় করলেন এবং সালাম ফিরিয়ে সে রাকআতের জন্য দু’সিজদা করলেন (সাহু) ও সালাম ফিরালেন।