না
নাসাঈ শরীফ - হাদীস নং ১,২৪১
তিনি বলেন, যখন তোমাদের কেউ সালাতে সন্দেহ করে তখন সে যেন সন্দেহ ত্যাগ করে দৃঢ় বিশ্বাসের উপর নির্ভর করে। যখন সমাপ্তি সম্পর্কে দৃঢ় বিশ্বাস হয়ে যায় তখন বসা অবস্থায় দু’টি সিজদা করবে (সাহু)। যদি সে পাঁচ রাকআত আদায় করে থাকে তা হলে এ দু’সিজদা তার (ঐ পাঁচ রাকআত) সালাতকে জোড় বানিয়ে দেবে। আর যদি সে চার রাকআত আদায় করে থাকে, তা হলে এ দু’সিজদা শয়তানের জন্য অপমানের কারণ হয়ে দাঁড়াবে।