নাসাঈ শরীফ - হাদীস নং ১,৫৩২
তিনি বলেন, আমরা তাবারিস্তানে সাঈদ ইবনু আসী (রাঃ) এর সাথে ছিলাম। আর আমাদের সাথে হুযায়ফা ইবনুল ইয়ামান (রাঃ)–ও ছিলেন। তিনি বললেন, তোমাদের মধ্যে কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর সাথে ভয়কালীন সালাত আদায় করেছে? তখন হুযাফা (রাঃ) বললেন, আমি। আর তিনি সেই সালাতের বর্ণনা দিতে গিয়ে বললেন, রাসুলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্রুপের সাথে ভয়কালীন এক-রাকআত সালাত আদায় করলেন। ঐ গ্রুপ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর পিছনে কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে ছিল। আর দ্বিতীয় গ্রুপ তার এবং শত্রুদের মাঝে দাঁড়িয়ে ছিল। আর যে গ্রুপ তার পিছনে ছিল তাদের সাথে এক রাকআত সালাত আদায় করলেন। তারপর এরা তাদের (যারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শত্রুর মাঝে দাড়ঁয়েছিল) কাতারবন্দী হওয়ার স্থানে ফিরে গেল। এবং তারা (যারা সালাত আদায় করেনি) আসল। তখন তিনি তাদের নিয়ে এক-রাকআত সালাত আদায় করলেন।