Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ১,৫৩৩

প্রায় ১ মিনিট · ১০২ শব্দ

তিনি বলেন, আমরা সাইদ ইবনু আসী (রাঃ)-এর সাথে তাবারিস্তানে ছিলাম, তখন তিনি বলেন, তোমাদের মাঝে কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ভয়কালীন সালাত আদায় করেছ? হুযায়ফা (রাঃ) বললেন, আমি। তারপর তিনি দাঁড়ালেন ও মানুষ তার পেছনে দু’কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে গেল। এক গ্রুপ তার তার পেছনে ও অন্য কাতার শত্রুর মুখোমুখি। তখন তিনি যারা তার পেছনে ছিল তাদের নিয়ে এক রাকআত সালাত আদায় করলেন। তারপর এরা (শত্রুর মুখোমুখি) জায়গায় চলে গেল এবং ওরা আসল। তখন তিনি তাদের নিয়ে এক রাকআত সালাত আদায় করলেন এবং তারা (ইমামের সাথে দ্বিতীয় রাকআত) আদায় করেনি।

ছবি বানান