না
নাসাঈ শরীফ - হাদীস নং ১,৫৪২
তিনি বলেন, আমি নজদের দিকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে এক জিহাদে গিয়েছিলাম। যখন আমরা শত্রুর মুখোমুখী হলাম এবং তাদের সামনে কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে গেলাম, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে সালাতে দাঁড়িয়ে গেলেন। তার সাথে আমাদের একদলও দাঁড়িয়ে গেল এবং অন্য দল শত্রুর সামনে চলে গেল। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে যারা ছিল তারা একটি রুকু এবং একটি সিজদা করল। তারপর এরা চলে গেল, তাদের স্থানে যারা সালাত আদায় করেনি। আর ঐগ্রুপ আসল যারা সালাত আদায় করেছিলেন। তখন তিনি তাদের নিয়ে একটি রুকু এবং একটি সিজদা আদায় করলেন। তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরালেন। তখন প্রত্যেক মুসলিম দাঁড়িয়ে গেল এবং নিজেদের একটি রুকু ও একটি সিজদা আদায় করে নিল।